সরাইলে ব্যাতিক্রম সামাজিক প্রদর্শনী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
প্রতিনিধি : সরাইলে এমন ব্যাতিক্রম সামাজিক প্রদর্শনী আগে কখনো দেখিনি। চমৎকার পরিবেশে ঝকঝকে প্রদর্শন। সকলের মন কেড়েছে। সামাজিক সমস্যা ব্যানার ফেষ্টুন ও শৈল্পিকতায় উপস্থাপন অভিভূতও হয়েছেন কেউ কেউ। কার্যক্রম ও অর্জনের চিত্র ভাবিয়ে তুলেছে দর্শকসহ সকল অতিথিদের। এ প্রদর্শনী থেকে জানার ও শেখার আছে অনেক। বৃহস্পতিবার পিফোরডি প্লাটফরমস্ ফর ডায়ালগ প্রকল্পের সামাজিক প্রদর্শনী-২০১৯ এর উদ্ধুধনের পর আলোচনা সভায় উপরোল্লেখিত কথা গুলো বলেছেন বক্তারা। প্রধান অতিথি ডিডিএলজি দূররে শাহওয়াজ সকালে ফিতা কেটে প্রদর্শনীর উদ্ধোধন করেন। এ সময় মিতালী, উপলদ্ধী ও মেঘনার পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিআরসি সভাপতি মো. আইয়ুব খান। পরে প্রধান অতিথি, ইউএনও সহ গণ্যমান্য লোকজন প্রদর্শনী ষ্টল গুলো পরিদর্শন করেন। তারা সকল ম্যাপ সদস্যদের বিভিন্ন প্রশ্ন করে কাজ সম্পর্কে জানেন। মো. মজিদ বক্সের সঞ্চালনায় ও মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের ডিএফ শুশান্ত চন্দ্র দে রায়। এ ছাড়া ইউএনও এএসএম মোসা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, সিএসও মোহাম্মদ মাহবুব খান, শরীফ উদ্দিন, মো. সামছুজ্জামান প্রমূখ। প্রধান অতিথি বলেন, স্বেচ্ছায় শিক্ষিত ছেলে মেয়েরা এভাবে সামাজিক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি খুবই খুশি হয়েছি। এখানকার স্বেচ্ছাসেবী সংগঠন ও তাদের সদস্যদের ধন্যবাদ জানাই। শুধু তিন ইউনিয়ন কেন বাকী ইউনিয়ন গুলো যেন এ প্রকল্পের অন্তর্র্ভূক্ত হতে আমি সেই চেষ্টা করব। প্রসঙ্গত: ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ কেবিনেট বিভাগের অংশিদারিত্বে, পিফোরডি প্লাটফরমস্ ফর ডায়ালগ প্রকল্পের আওতায় মিতালী সমাজ কল্যাণ সমিতির সহায়তায় সরাইলে গত পাঁচ মাস ধরে চলছে এ প্রকল্পের কাজ।






















আপনার মন্তব্য লিখুন