আখাউড়ায় মাতাল হয়ে ট্রেন থামাতে গিয়ে নারীর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে জোসনা (৪০) নামে এক মাতাল নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনে নিচে কাটা পড়ে এই নারী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, ওই নারী মদ খেয়ে মাতাল অবস্থায় ছিলো। এসময় সোনার বাংলা ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলো। ট্রেন আসতে দেখে স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের মাঝে দাড়িয়ে ট্রেন থামাতে চায়। এসময় ওই ট্রেনে কাটা পড়েন ঐ নারী।
ওসি জানান, নিহত ওই নারী আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনির ভাড়াটিয়া বাসিন্দা শামীম মিয়া স্ত্রী।






















আপনার মন্তব্য লিখুন