ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
ষ্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে মাসুদা (৩০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জেলা শহরের ভাদুঘর কুরুলিয়া খালের ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে সোমবার বিকেলে । নিহত মাসুদার ছোট বোন মারুফা (২৬) গুরুতর আহত হয়েছে। তারা জেলার নাসিরনগর উপজেলার শ্যামপুর গ্রামের আবেদ আলীর মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক জানান, মাসুদা ৪ সন্তানের জননী। গত প্রায় ৬/৭ বছর আগে স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। সে ব্রাহ্মণবাড়িয়ায় তার ছোট বোন মারুফার বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে ছোট বোন মারুফাকে নিয়ে মাসুদা ভাদুঘর কুরুলিয়া খালের রেলওয়ে ব্রীজের সাথে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন কাছাকাছি আসতে দেখে দুইজন রেললাইন থেকে সরে যেতে চায়। ট্রেনটি কাছাকাছি হওয়ায় মারুফা কিছুটা দূরে যেতে পারলেও মাসুদা ট্রেনে কাটা পড়ে দ্বি-খন্ডিত হয়ে মারা যায়। রেলওয়ে পুলিশ মাসুদার মরদেহ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে।






















আপনার মন্তব্য লিখুন