ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ-ম্যাজিস্ট্রেট সম্মেলন অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সু-সমাজ গঠন করার লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনী সার্বিক সহযোগিতা করছেন। তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির জেলা, এ জেলাকে মাদক বিক্রি,মাদক সেবন এবং মাদক পাচার জিরো ট্রলারেন্সে আনা হয়েছে। এমনকি মাদকের মামলা জামিনের ব্যাপারেও জিরো ট্রলারেন্স রয়েছে। শনিবার বেলা ১১টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ এর সভাপতিত্বে তিনি আরো বলেন দাঙ্গা এলাকাতে শান্তি ফিরিয়ে আনতে আইন শৃংখলা বাহিনী আরো কঠোর হয়ে কাজ করতে হবে। তিনি বলেন সঠিক সময়ে মামলা নিষ্পত্তির স্বার্থে সংশ্লিষ্ট মামলার সাক্ষীগন যথা সময়ে আদালতে সাক্ষী উপস্থাপন করতে হবে। এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সামছুজ্জামান, ২৫ বিজিবির অধিনায়ক মেজর শফিকুল আলম, পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত চীফ জুডিসিয়া ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ আনোয়ার সাদাত, পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার) মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক এডঃ একেএম কামরুজ্জামান, র‌্যাব ইনচার্জ যোবায়ের আহমেদ, অতিরিক্ত পিপি এডঃ নাজমুল হোসেন, সদর হাসপাতালের আরএমও এহসানুল রেজা, জেলা সুপার মোঃ ইকবাল হোসেন, সমাজ সেবার উপ পরিচালক মাসুদ আলম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম উদ্দিন, কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন, আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম প্রমুখ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম, সিনিয়র সহকারী জজ আলমগীর আল মামুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসাইন, মোঃ জ্যাকী আল ফারাবী,তারান্নুম রাহাত, বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর) সার্কেল মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আঃ করিম, সহকারী পুলশি সুপার (সরাইল সার্কেল) মকবুল হোসেনসহ জেলা প্রতিটি থানার অফিসার ইনচার্জ ও তাদের প্রতিনিধিগন ও আদালতের কর্মকর্তা কর্মচারীগন। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ প্রথমে স্বাগত বক্তব্য ও পরে সভাপতির বক্তব্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সকলের সহযোগিতা ও সু-স্বাস্থ্য কামনা করে সমাপনী ঘোষনা করেন। সভা শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন অফিস সহায়ক হাফেজ জুলফিকার ও গীতা পাঠ করেন নাজির সুমন ময় চৌধুরী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »