ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে তিন দিনব্যাপী হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্(রহ.)বার্ষিক ওরশ শুরু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন আব্দুল্লাহ নগর সংলগ্ন বড়ধলিয়ায় প্রতি বছরের ন্যায় এবারো তিন দিনব্যাপী হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্(রহ.) দরবার শরীফের ১২তম বার্ষিক ওরশ মোবারক মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে। উক্ত ওরশ মোবারকের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা চেয়ারম্যান ও মাজার কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় মাজার কমিটির সদস্য হাকিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।এসময় অন্যান্যের মধ্যে কুন্ডা ইউপি চেয়ারম্যান ওয়াছ আলী,গোর্কণ ইউপি চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,যুবলীগ নেতা রায়হান আলী ভুইয়া,মাজার কমিটির সদস্য সেলিম মিয়াসহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ,মাজারে আগত ভক্ত ও মুরিদানগন উপস্থিত ছিলেন।
ওরশ মোবারকের প্রথম দিন সোমবার মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।আগামী বৃহস্পতিবার রাতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়েই বার্ষিক ওরশ মোবারক শেষ হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »