ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন নিউজে নতুন মুখ ‘পুবের আলো’র আত্নপ্রকাশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

সায়মন ওবায়েদ শাকিল : তথ্য-প্রযুক্তির আধুনিকায়নে আজ আমরা ঘটনা ঘটার সাথে সাথেই সংবাদ পেয়ে যাচ্ছি। এটা সম্ভব হয়েছে একমাত্র অনলাইন গণমাধ্যমের অগ্রযাত্রার কারনেই। সেই পথ ধরেই অনলাইন জগতে সত্য ও সুন্দরের ঘোষণায় এবং সত্য প্রকাশে দূর্বার সাহস এই স্লোগানে অভিযাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল ‘পুবের আলো ডটকম’ (poberalo. com)।

বিজয়ের মাসে প্রথমদিনে এই নিউজ পোর্টাল উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও পুবের আলো ডটকম এর প্রধান উপদেষ্টা ফরহাদ রহমান মাক্কি।

রবিবার (১ডিসেম্বর) সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী কালিকচ্ছ ইউপি সদরে নানা আনুষ্ঠানিকতায় পুবের আলো ডটকম এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ আওয়ামী লীগ নেতা ফরহাদ রহমান মাক্কি বলেন, এ নিউজ পোর্টালে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সারাদেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া বিষয়ে সংবাদ মানুষের কাছে তুলে ধরবে এবং অনলাইনের মাধ্যমে সংবাদ পরিবেশন করে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। তিনি এ সংবাদ পোর্টালের সাফল্য কামনা করেন এবং এর মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনা আরও এগিয়ে যাবে ও উন্মোচিত হবে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এ অনলাইন পত্রিকাটি সমাজের কল্যাণে ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুবের আলো ডটকম-এর সম্পাদক আল আমীন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সরাইল উপজেলা যুবলীগ সভাপতি ও পূবের আলো ডটকম এর আইন উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পূবের আলো’র সহকারি সম্পাদক মো. শের আলম মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পূবের আলো ডটকম এর আইন উপদেষ্টা অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, সাপ্তাহিক পরগণার সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, মাসিক সূর্য শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি আবুল কাশেম তালুকদার, পথিক টিভির সম্পাদক লিটন হোসেন জিহাদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পূবের আলো ডটকম এর সহ: সম্পাদক মো. তাসলিম উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল সরাইল প্রতিদিন এর সম্পাদক বেলায়েত হোসেন মিল্লাত।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সরাইল উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও পূবের আলো ডটকম এর বার্তা সম্পাদক আবু আহাম্মদ মৃধা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »