ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার লক্ষণ নিয়ে আখাউড়ায় নারীর মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৯ পূর্বাহ্ণ , ৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

সায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়া  জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক নারী মারা গেছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে আসা ওই নারী বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে শশুর বাড়িতে মারা যান। তিনি কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশিতে ভুগলেও গোপন রেখেছিলেন।

ধরখার ইউনিয়ন পরিষদ সদস্য মো. ফারুক মিয়া জানান, ওই নারী ১০-১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে তিনি রাণীখারে আসেন। ওই নারীর স্বামী নারায়ণগঞ্জে বেসরকারি চাকুরি করেন।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন দাবি করছে স্ট্রোক (উচ্চ রক্তচাপ) করে মারা গেছেন। তবে গ্রামের অনেকেই জানিয়েছেন গত কয়েকদিন ধরেই তিনি জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। বিষয়টি পরিবারের লোকজন গোপন রাখেন। ওই নারীর মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারী নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয় কেউ আগে থেকে জানায় নি। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের জন্য যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »