পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ , ২১ মে ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সংবাদদাতা : পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে আজ ২১ মে বৃহম্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হলরুমে করোনা ভাইরাস (COVID-19) দু্র্যোগে অসহায় হয়ে পড়া ৫০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস শাহানা আক্তার মুক্তি, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।প্রধান অতিথি পুনাক সভানেত্রী বলেন পুনাকের পক্ষ হতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি সকলকে প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বাজায় রেখে সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।






















আপনার মন্তব্য লিখুন