ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা সংকট মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে–লায়ন ফিরোজুর রহমান ওলিও

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ , ৪ জুন ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য, সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেছেন, করোনার বিস্তারে যে সংকট ও পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে ভ’মিকা রাখতে হবে। তিনি বলেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে সকলেরই স্বাস্থ্যবিধি যথাযথ পালন করা দরকার। তিনি সকলকে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার জন্য এবং ঘরে নিরাপদে থাকার অনুরোধ করেন।তিনি বলেন সংকটকালীন সময়ে সাংবাদিক সমাজ সাহসী ভ’মিকা পালন করছে। তিনি প্রত্যন্ত এলাকা পর্যন্ত অসহায় দরিদ্র জনগোষ্ঠী কর্মহীন মানুষের পাশে সমাজের সামর্থবানদের সহায়তা করার উদাত্ত আহবান জানান। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আহবান জানান। তিনি এ সময়ে সাংবাদিকদের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময়ে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহবায়ক খ. আ ম রশিদুল ইসলাম , সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী, আহবায়ক কমিটির সদস্য আল আমীন শাহীন, মফিজুর রহমান লিমন, শাহজাহান সাজু, মুজিবুর রহমান খান প্রমুখ। অন্যান্যের মধ্যে ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক কাজী কাইয়ূম খাদেম, জসীমউদ্দিন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »