ঢাকা       |

নবীনগর পৌর এলাকায় রেড জোন ঘোষণা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 4:43 pm , 11 June 2020, Thursday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

প্রতিবেদনঃ নবীনগরপৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে। জরুরি সেবা ছাড়া সবধরনের যান ও নৌকা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নবীনগর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।

এরই মধ্যে উপজেলা নির্বাহী অফিসের কয়েকজন স্টাফ সহ নবীনগর সরকারি কলেজ পাড়া, টিএন্ডটিপাড়া, পশ্চিমপাড়া, হাসপাতালপাড়া, ভোলাচং ও বাঙ্গরা এলাকায় বেশ কিছু ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে নবীনগর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি জরুরি সভা আহ্বান করেন।

বৃহস্পতিবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান এই পর্যন্ত ১১০১ জন ব্যক্তিকে নমুনা সংগ্রহ করে পরিক্ষা নিরীক্ষা করা হলে তারমধ্যে ৯৫ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়।
তার মধ্যে নতুন আক্রান্ত ৫৫ জন্যই নবীনগর পৌর এলাকার বাসিন্দা।
আগামীকাল ১২/০৬ শুক্রবার সকাল থেকে নবীনগর পৌর এলাকায় জরুরি সেবা ছাড়া সকল প্রকার জানবাহন ও নৌকা আগামী ২০/০৬ তারিখ পর্যন্ত আপাতত বন্ধ থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়া বাকি সব কার্যক্রম সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইকবাল হাসান,নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায়,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »