নাসিরনগরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের শিশুদের মাঝে মানবিক সহায়তা প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , ১৪ জুন ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ১৪ জুন রবিবার নাসিরনগর উপজেলার জগন্নাথ মন্দিরের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ও নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে নাসিরনগর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১২৫ টি পরিবার ও শিশুদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী।
উক্ত মানবিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারি প্রোগ্রামার শুভেন্দু কুমার হালদার, উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃআবুল খায়ের, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আছমত আলী, আজদু মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।






















আপনার মন্তব্য লিখুন