ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরের কামড়ে আহত ১২

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

সংবাদ দাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৭ অক্টোবর শনিবার সকালে কুকুরের কামড়ে নারী শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার মোগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে একটি কুকুরই সবাইকে কামড়ায়। বেলা একটায় পর্যন্ত এলাকার লোকজন কুকুরটিকে ধরতে পারে নি। কুকুরের কামড়ে আহতরা হলেন, নয়াদিল গ্রামের আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম (১৩), মানিক মিয়ার ছেলে জুনাইদ (১৪), তাহের মিয়ার ছেলে রুহুল আমিন (৭), আরিফ মিয়ার মেয়ে মারিয়া (৭), চর নারায়ণপুরের রাসেল মিয়ার মেয়ে মুন্নী (৩), রাহিম মিয়ার ছেলে তামিম (৯), গঙ্গাসাগরের ইয়াছিন (৯), অহিদ মিয়ার স্ত্রী নূরজাহান (৫০), মোরশেদ মিয়া (৬০), খোরশেদা (৫০), মালেকা (৪০)। আহত ওই ১১ জনের মধ্যে কয়েজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। রতন খা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বেলা ১১টার দিকে একটি কুকুর প্রথমে তামিম নামে ছেলেটিকে কামড় দেয়। এ সময় তিনি এগিয়ে গিয়ে দেখেন কুকুরটি একটি ঘোড়াকে কামড় দেয়। ঘোড়ার লাথি খেয়ে ওই কুকুর আরো এক শিশুকে কামড়ায়। একে একে অন্তত ১০-১২ জনকে কামড়িয়ে আহত করে কুকুরটি। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শ্যামল কুমার ভৈৗমিক জানান, হাসপাতালে ১২ জনের মতো এসে চিকিৎসা নেন। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছেন বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »