শাহবাজপুর আমিনপাড়া আর্দশ বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোঃনুরুজ্জামান সুমন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ , ১৬ মে ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া আর্দশ বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বে মোঃনুরুজ্জামান সুমন রোববার পরিষদের সদ্য বিদায়ী সভাপতি ওছমান উদ্দিন আহমেদ তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দায়ীত্ব থেকে অব্যাহতি নিয়ে তার দায়িত্ব নুরুজ্জামান সুমনকে হস্তান্তর করেন । দায়িত্ব গ্রহন করে মোঃনুরুজ্জামান সুমন বলেন আধুনিক উন্নত সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেয় গ্রামের শিক্ষার প্রসারে বরাবরই আমার আন্তরিক চেষ্টা ছিল ।আমাকে এ দায়িত্ব প্রদান করায় সেটি আরো ত্বরান্বিত হবে ।আমার চেষ্টা থাকবে এ বিদ্যালয়কে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠত করার । শিক্ষিত সমাজ গড়ার এ পথচলায় আমি সকল অভিবাবক ও গ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। মোঃনুরুজ্জামান সুমন শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া গ্রামের মরহুম শাহজাহান মিয়ার সন্তান ।তিনি ঢাকায় ফ্লাইবার্ড ট্রাভেলস নামক একটি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী।-প্রেস বিজ্ঞপ্তি






















আপনার মন্তব্য লিখুন