ঢাকা       |

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:12 am , 19 May 2021, Wednesday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

প্রতিনিধি : সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রেজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তিা দাবীতে নানা কর্মসূচী পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। বুধবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, প্রবীন সাংবাদিক আবদুন নূর প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী মনির হোসেন। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগ নিজেদের দুর্নীতিকে ঢাকতেই সাংবাদিক রেজিনা ইসলামকে আটকে রেখে অমানবিক নির্যাতন করেছে এবং তাকে মামলা দিয়ে হয়রাণি করছে। বক্তারা, অবিলম্বে রেজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং স্বাস্থ্য বিভাগে কর্মরত জেবুন্নেছাসহ স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের অপসারণে সরকারের প্রতি দাবী জানান। অন্যথায় দায়ীদের বিচারের দাবীতে সকল সাংবাদিকদের নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে বলেও বক্তারা হুশিয়ারী দেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও একই দাবীতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী মনির হোসেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »