ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক খাদে পরে নির্মাণ শ্রমিক নিহত।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ , ২২ মে ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লবণ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খালে পড়ে দুলাল মিয়া (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আরও আহত হয়েছে দুইজন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য আজ শনিবার সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। নিহত দুলাল মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার টাংগর পাড়ার মৃত সেরু মিয়ার ছেলে।
তিনি আশুগঞ্জ-আখাউড়া চারলেন সড়কে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এছাড়াও এই ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, ট্রাক ড্রাইভার মুহাম্মদ ইব্রাহিম (২৫), ও হেলপার রেদুওয়ান (১৫)। সিলেট জেলার আসামপুর থানার জৈন্তাপুর এলাকার উভয়ই জয়নাল আবেদীনের ছেলে। তাদের আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে এই ঘটনা ঘটে।

গত শুক্রবার বিকেলে ঢাকা থেকে সিলেট অভিমুখী একটি লবণবাহী ট্রাক যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আশুগঞ্জের সোনারামপুরে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পরে ট্রাকটি উল্টালে নিচে চাপা পড়া একজনের মরদেহ পাওয়া যায়। এছাড়া এই ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »