ঢাকা      সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নতুন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ফখরুল আলম আশেক।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ , ১ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আজহার উদ্দিন:ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) নিযুক্ত হয়েছেন ডা. ফখরুল আলম আশেক। তিনি হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন অবসরোত্তর ছুটিতে যাওয়ায় ওই পদে স্থলাভিষিক্ত হোন। গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১ জুন) সকালে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক পদে নতুন দায়িত্ব শুরু করেন। তিনি ১৯৯৮ সালের ২৪ জুন মেডিক্যাল অফিসার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিযুক্ত হন। এর আগে ২০১৩ সালে তিনি মেডিকেল অফিসার থেকে পদোন্নতি পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে জুনিয়র কনসালটেন্ট পদে যোগদান করেন। পরে ২০১৯ সালে একই কর্মস্থলে একই বিভাগে সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি হন। তবে সোমবার বর্তমান তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেনের অবসরের কারনে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উল্লেখ্য, ডা. ফখরুল আলম আশেক ১৯৬৮ সালে ১ জানুয়ারি জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় জন্ম গ্রহন করেন৷ বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া বিএমএ’র যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »