ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিনে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ , ২১ জুন ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আজহার উদ্দিন: জেলা শহরে একটি ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুন) দুপুরের দিকে শহরের টেংকের পাড় এলাকা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। তবে নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেংকের পাড় এলাকার মাঠ সংলগ্ন ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের ছেলের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা জানা যায়নি।

তিনি বলেন, হয়তো পরিচয় গোপন করতে ছেলে শিশুটির লাশ ডাস্টবিনে ফেলে গেছে। নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করা হবে। আঞ্জুমানের মাধ্যমে দাফনকাজ সম্পূর্ণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »