ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ , ২৫ জুন ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ। গত বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতকৃতরা হলেন, পৌর এলাকার পশ্চিম মেড্ডার পাভেল মিয়া-(২৪), মধ্যপাড়ার জুবলি রোডের হৃদয় হোসেন-(২০) ও মোঃ মানিক-(২০), কাজীপাড়ার আশরাফুল ইসলাম-(২৪) ও রাকিব মিয়া-(২০), পুনিয়াউট লিগানী-(২৩), শিমরাইলকান্দি হাজীবাড়ির জুনু মিয়া- (৩৩) ও মোঃ সাকিব-(২০), ভাদুঘর গ্রামের রাজু আসলাম-(২০), পূর্ব মেড্ডার ইউসুফ মিয়া-(২৪), সদর উপজেলার ঘাটুরা গ্রামের মোঃ রুবেল-(২৮) ও মোঃ শামীম (২০), একই এলাকার মোল্লা বাড়ির আপেল মোল্লা-(৩২), সদর উপজেলার পশ্চিম তাল শহরের বাপ্পি- আহমেদ-(২২) ও মোঃ রাসেল (১৯), বুধল ইউনিয়নের মালিহাতা গ্রামের মোঃ জসিম ওরফে সোহাগ-(২০) ও সুহিলপুর ইউনিয়নের সিতানগর গ্রামের মোঃ জুয়েল-(২৮)।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে বলে অভিযোগ আসতে শুরু করে। পুলিশ এসব ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধ্যান শুরু করে। পরে গত সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ারের নেতৃত্বে বুধবার রাত তিনটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন জায়গায় চালিয়ে ১৮জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, বুধবার দিনগত রাত তিনটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, চুরি ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। কয়েকজনের বিরুদ্ধে সর্বোচ্চ ১০টি মামলা রয়েছে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা শহরে হওয়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »