ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ নাইজেরিয়ান নাগরিক আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: 9:30 am , 24 July 2019, Wednesday , পোষ্ট করা হয়েছে 7 years আগেপ্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়েনের ঘাগুটিয়া সীমান্ত এলাকার ২০২৮ মেইন পিলার বরাবর দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আজ বুধবার দুপুরে আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো ইকিজ এলবিস সুজুকি (২৩), নুয়াস চুবকি অলিভার (২৯) ও নোহাজার ও টিছোকায়া (২৯)। আটককৃত এই নাইজেরিয়ান নাগরিকদের কাছ থেকে পাসপোর্ট, ৫টি মোবাইল ফোন, ল্যাপটপ ও বিভিন্ন দেশের মুদ্রাসহ প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ২৩০ টাকার মালামাল জব্দ করে বিজিবি।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফুর আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।






















আপনার মন্তব্য লিখুন