ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে চিকিৎসা নিয়ে আজ দেশে ফিরবেন প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ভারতের মোম্বাই টাটা হসপিটালে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরবেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রিয়াজউদ্দিন জামি। বিকেল সাড়ে ৩ টায় তিনি ঢাকা হযরত শাহজালাল (রঃ) বিমান বন্দরে এসে পৌছাবেন। পরে তিনি ঢাকা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌছবেন। তিনি শারীরিক অসুস্থতা নিয়ে প্রায় ২২ দিন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন। এ সময় তার ৫টি রেডিয়েশন থেরাপী ও একটি কেমো থেরাপী দেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জামি ইচ্ছে করলে অবশিষ্ট থেরাপী গুলো প্রটোকল মেনে ও ভারতের চিকিৎসদের দেয়া নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে নিতে পারবেন। পরিবার সূত্র জানায়, রেডিয়েশন ও থেরাপী দেয়ার পর তার শরীরের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এতে তার শারীরিক অবস্থা ভাল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ সময় পরিবারের পক্ষ থেকে রিয়াজউদ্দিন জামির জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়। উল্লেখ, রিয়াজউদ্দিন জামি জাটিল রোগে আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য ভারতের মোম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালের উদ্দেশ্যে আখাউড়া স্থল বন্দরে হয়ে ভারতে যান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »