ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আল মামুন সরকার বিজয়ী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ , ১৭ অক্টোবর ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে জয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮২২ ভোট। তার প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শফিকুল আলম এমএসসি (মোটর সাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৩ ভোট। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ২৬৯ ভোট বেশী পেয়ে আল মামুন সরকার বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে সোমবার সকাল ৯টা থেকে জেলার ৯টি উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহন শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রতিদ্বন্ধিতা করেন।

বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত ফলাফল ও পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলায় আল মামুন সরকার পান ৭১ ভোট ও শফিকুল আলম ৯৬ ভোট, সরাইলে আল মামুন সরকার ৫০ ও শফিকুল আলম ৬৯ ভোট, সদর উপজেলায় আল মামুন সরকার ৭৪ ও শফিকুল ৮৮ ভোট, বিজয়নগরে আল মামুন সরকার ৬৯ ও শফিকুল ৬৩ ভোট, আশুগঞ্জে আল মামুন সরকার ৭০ ও শফিকুল ৩৬ ভোট, আখাউড়ায় আল মামুন সরকার ৬৮ ও শফিকুল ১২ ভোট, কসবায় আল মামুন সরকার ৯৮ ও শফিকুল ৪৬ ভোট, নবীনগরে আল মামুন সরকার ১৮৬ ও শফিকুল ৯৭ ভোট এবং বাঞ্ছারামপুর উপজেলায় আল মামুন সরকার পেয়েছেন ১৩৬ ভোট ও শফিকুল আলম পেয়েছেন ৪৬ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হঢ। জেলার ৯টি ভোট কেন্দ্রের প্রতিটিতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »