ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বিজিবি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মোহাম্মদ সাব্বির ॥ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বিজিবি। মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ক্যাম্পে ৮ জন বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতিকদের উত্তরাধিকারিগনদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন ৬০ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ নূরুল আবছার। এসময় সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীর, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি আল আমীন শাহীন,আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মানিক মিয়া  প্রমূখ উপস্থিত ছিলেন। সংবর্ধণা প্রাপ্তরা হলেন, হাবিবুর রহমান (বীর উত্তম), আব্দুস সালাম (বীর বিক্রম), শহীদ আব্দুল মালেক (বীর বিক্রম), শহীদ গোলাম রসুল (বীর বিক্রম), আবু তাহের (বীর প্রতীক), শহীদ শামসুল হক (বীর বিক্রম), সাইদুল হক (বীর প্রতীক), আব্দুল মালেক (বীর প্রতীক)। তাঁরা সবাই বিজিবিতে (তৎকালীন ইপিআর) কর্মরত ছিলেন।
পরে বিজিবি দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে বিজিবি- বিএসএফএর মধ্যে যৌথ রিট্রিট সিরিমনি আয়োজিত হয়। এ সময়ে ভারতীয় বিএসফের সীমান্তরক্ষীদের শুভেচ্ছা জানান বিজিবি উত্তর পূর্ব রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্ণেল শামিম হাসান, সঙ্গে ছিলেন ৬০বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার ।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »