ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরুবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ , ২৭ জুন ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় গরুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রায়হান হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই আরোহী।
সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান হোসেন জেলা শহরের পৈরতলা এলাকার ঝলক মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার রাতে ওই এলাকায় গরুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী আহত হয়। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এর মধ্যে রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকূল চন্দ্র বিশ্বাস জানান, রাতে ট্রাকের ধাক্কায় আহত তিনজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। পরে ঢাকায় নেয়ার পথে একজন মারা গেছেন।
—নিয়ামুল ইসলাম আকঞ্জি

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »