ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ,পরদিন লাশ উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ , ২৮ জুন ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদী থেকে মো. ছগির মিয়া ( ৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জুন) সন্ধায় নাটঘর ইউনিয়নের নান্দুরা গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মো. ছগির মিয়া নাটঘর ইউনিয়ন কুড়িঘর গ্রামের আবু ছালাম এর ছেলে।
এলাকাবাসী ও নিহত ছগির মিয়ার পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে, ২৬ জুন রাতে খড়িয়ালা গ্রামের পূর্বপাশে জাহান ইটখোলার দক্ষিণ পাশে ছগির মিয়া সহ একদল যুবক জুয়ার আসরে বসেন। ওই সময় পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে তিনজনকে আটক করেন। এ সময় ছগির মিয়া পুলিশের ধাওয়া খেয়ে তিতাস নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে যান। নিখোঁজের একদিন পর তার লাশ ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ সন্ধায় লাশ উদ্ধার করে।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়ারীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে,ওই সময় আরো কয়েকজন পালিয়ে গেছে। ছগির মিয়ার মৃত্যু কিভাবে হয়েছে পুলিশ এখনো তা নিশ্চিত নয়। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
—-মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »