ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ , ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় রাধিকা-শিবপুর সড়কের সদর উপজেলার বিরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুটের হাবিবুর রহমানের ছেলে। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে মোহন মিয়া (৩২) নামের একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সদর উপজেলা থেকে নবীনগরে যাওয়ার পথে রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা সড়কে ও পাশের খাদে পড়ে যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যদিকে আহত মোহন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »