ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কামাখ্যা রঞ্জন ঘোষ-এর সপ্তদশ মৃত্যু বার্ষিকী ১৩ জুলাই

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ , ১২ জুলাই ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রবীণ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠক কামাখ্যা রঞ্জন ঘোষের সপ্তদশ মৃত্যু বার্ষিকী  ১৩ জুলাই বৃহস্পতিবার।

দিনটিতে প্রয়াতের রাধানগরের নিজ বাড়ি ও শ্রীশ্রী রাধামাধব আখড়ায় তাঁর আত্মার শান্তি কামনায় পুজা অর্চণার আয়োজন করা হয়েছে। প্রয়াতের শুভাকাংখী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পরিবারের পক্ষে অনুরোধ জানানো হয়েছে। প্রয়াত কামাখ্যা রঞ্জন ঘোষ সাংবাদিক দুলাল ঘোষের বাবা।

২০০৬ সালের ১৩ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মানে তাকে দাহ করা হয়।

১৯৪০ সালের ৩০ ডিসেম্বর তাঁর জন্ম। তিনি পৌর শহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং একই বিদ্যালয়ে প্রায় ৪৫ বছর শিক্ষকতা করেন। মৃত্যুর কয়েকমাস আগে অবসরে যান।

তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মুজিবনগর সরকারের এই কর্মচারী মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবসে শহরের পোষ্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনকারী বীর সন্তানদের একজন ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »