ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নাম ঘোষনা :ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি আসনে বর্তমান সংসদ সদস্য : একটিতে বদল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ , ২৬ নভেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। এতে ৫টি আসনে বর্তমান সংসদ সদস্যদের পুণরায় মনোনয়ন দেয়া হলেও পরিবর্তন করা হয়েছে একটি আসনে। ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বর্তমান সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের পরিবর্তে এবার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। এছাড়াও আওয়ামীলীগের অন্যান্য মনোনীত প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য মোঃ শাহজাহান আলম সাজু, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বর্তমান সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা- আখাউড়া) আসনে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) এ.বি. তাজুল ইসলাম। এদিকে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা হওয়ার সাথে সাথে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »