ঢাকা       |

দেশের অস্তিত্ব ও অর্থনীতির স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচনের কোন বিকল্প নেই: ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনার

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:49 am , 22 December 2023, Friday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মোহাম্মদ সাব্বির : নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান বলেছেন, অবাধ,সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। কারন দেশের অস্তিত্ব ও অর্থনীতির স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচনের কোন বিকল্প নেই। আগামী ৭ জানুয়ারি একটি ভাল নির্বাচন করতেই হবে। সেই লক্ষ্যে সবাইকে নিয়েই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
শুক্রবার দুুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ে কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
নির্বাচনের আগে এমপিদের তালিকা হয়ে গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ওনার কাছে তালিকা থাকলে প্রকাশ করুক। সেটা তাদের রাজনৈতিক বক্তব্য। তবে নির্বাচনের সাথে জড়িত রাষ্ট্রীয় কোন কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব অবহেলা করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি আরো বলেন, আগামী ২৯ ডিসেম্বর থেকে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন নির্বাচনী আসন টহল দিবে।
এ সময়  জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: হাবিবুর রহমান, পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »