ঢাকা       |

মৌচাষে মধু আহরণে সফল শাহীন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 2:18 pm , 13 March 2024, Wednesday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

কাজী হান্নান খাদেম : একটি ফল বাগানে মাটিতে সারি সারি করে রাখা ছোট ছোট কাঠের বাক্স। বাক্সের ভিতরে মোমের ফ্রেমে গিজ গিজ করছে অসংখ্য মৌমাছি। মুখ ও মাথায় মাক্স পড়া এক যুবক সেই মৌবক্স থেকে মৌমাছিসহ ফ্রেম বের করে বিশেষ যন্ত্রে ড্রামে মধু সংগ্রহ করে রাখছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের আর্মি বাগানে মৌচাষী মোঃ শাহীন মধু সংগ্রহের জন্য মৌবক্স নিয়ে অবস্থান করছেন। শাহীনের ২০০টি মৌবক্স রয়েছে। এরমধ্যে আর্মি বাগানে ১০০টি বক্স নিয়ে এসেছেন। বাকী বক্সগুলো আখাউড়ার পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার দুটি বাগানে রেখেছেন। মৌচাষ করে মাসে প্রায় ১০ লক্ষ টাকা আয় করেন তিনি।

মো. শাহীনের বাড়ির বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে। তরুন এই চাষীর সাথে বলে জানা যায়, ২০১৫ সালে মৌ মেলা এবং ইউটিউব দেখে তার মৌচাষে আগ্রহ জাগে। এক খামারীর কাছে প্রশিক্ষণ নিয়ে ৫টি বক্স কিনে মৌচাষ শুরু করেন। হলিড্রপ মৌ খামার গড়ে তুলেছেন। বর্তমানে তার ২০০টি মৌবক্স রয়েছে। সপ্তাহে প্রায় ৬০০ কেজি মধু সংগ্রহ হয়। বেশির ভাগ মধু তিনি পাইকারী বিক্রি করেন। কেউ কেউ খুচরা কিনে নেয়। সপ্তাহে খরচ বাদে দুই থেকে আড়াই লক্ষ টাকা আয় করেন এই তরুন উদ্যোক্তা।

তিনি আরও জানান, আর্মি বাগানে মূলত লিচু ফুলের মধু সংগ্রহ করছেন। মার্চের প্রথম সপ্তাহ থেকে এপ্রিল মাস পর্যন্ত লিচু ফুলের মধু সংগ্রহ করা যায়। ২ মাস সরিষা ফুলের মধু সংগ্রহ করা যায়। তাছাড়া কিছুটা সময় ধনিয়া-কালো জিরার ফুল থেকে মধু সংগ্রহ করেন। তবে সারা বছর মধু সংগ্রহ করা যায় না। বছরে ৫ মাস মধু সংগ্রহ করা যায়। বাকী সময়টা চিনি খাইয়ে মৌমাছিকে বাঁচিয়ে রাখতে হয়। প্রতি মাসে ৫ বস্তা চিনি দরকার হয়।

মৌচাষে ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, এগুলো এপিস মেলিফেরা জাতের মৌমাছি। শান্ত প্রকৃতির। তেমন কামড় দেয় না । মোঃ শাহীন জানান, দেশের বিভিন্ন বাগানে গিয়ে মধু সংগ্রহ করেন তিনি। বাগান মালিকরা তাকে খবর দিয়ে নিয়ে যায়। মৌমাছি থাকলে ফলে পোকা হয় না। ফলন বেশি হয়। বর্তমানে তার খামারে ৫ জন শ্রমিক কাজ করে। মাসে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। তাছাড়া মৌবক্স এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে আসতে খরচ হয়। তিনি আরও বলেন, মৌচাষে তেমন কঠিন কিছু নয়। কেউ চাইলে প্রশিক্ষণ নিয়ে মৌচাষ শুরু করতে পারেন।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, এখন লিচুর সিজন। মৌবক্সে যদি সঠিক ভাবে পরিচর্যা করে মধু সংগ্রহ করতে পারে তাহলে ভালো মধু আহরণ করা যাবে। এতে আমাদের মধুর চাহিদা অনেকটা পূরণ হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »