ঢাকা       |

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:14 am , 25 August 2024, Sunday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কের সদর উপজেলার কোড্ডায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। তারা দু’জন মোটরসাইকেল আরোহী ছিলেন।
নিহতরা হলেন, শাহীন মিয়া (৪৮) ও চঞ্চল (৩৮)। শাহীনের বাড়ি সদর উপজেলার উলচাপাড়া ও চঞ্চলের বাড়ি পৌর এলাকা মধ্যপাড়া। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ অটোরিকশায় থাকা কশেকজন আহত হন।
ইউনিয়ন পরিষদ মেম্বার মো. সোহরাব ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোড্ডা এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে স্থানীয় লোকজন বেরিয়ে এসে দেখে মটর সাইকেলে আরোহী দুইজন ঘটনাস্থলে পড়ে আছেন এবং দুজনই মৃত। আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল জানান, খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। তবে ঘটনাস্থল জেলা সদর হওয়ায় সেখানকার পুলিকে খবর দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »