ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে দুইদল গ্রামবাসীর সংর্ঘষে পুলিশ সাংবাদিক সহ আহত অর্ধশত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর থেকে কয়েক ঘন্টাব্যাপী সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া এবং বাড্ডা পাড়ার মধ্যে এই সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে ভ্যান গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে উচালিয়া পাড়ার গ্রামের মোটরসাইকেল চালক আমান মিয়া নামের এক যুবকের সাথে পার্শ্ববর্তী বড্ডা পাড়া গ্রামের এক ভ্যান চালক এরশাদ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এই খবর উভয় গ্রামে ছড়িয়ে পড়লে, উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উচালিয়াপাড়া এবং বড্ডাপাড়া গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে অন্তত তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায় পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »