ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক কালবেলা’র সাফল্যের দুই বছর অনুষ্ঠান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

দৈনিক কালবেলা’র সাফল্যের দুই বছর অনুষ্ঠান
অনুসন্ধানী সংবাদে কালবেলা পাঠক প্রিয় হয়ে উঠেছে

—স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক-মোহাম্মদ রুহুল আমীন

ব্রাহ্মণাবড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঠক নন্দিত দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার সাফল্যের ২য় বছর পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ও প্রেসক্লাব কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, মোঃ আরজু প্রমূখ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন, সাবেক সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাৎ, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান, সাবেক কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম, সাবেক আইসিটি সম্পাদক মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোশিয়েসনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিক মান্নান হিমেল, দেশ টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল ইসলাম, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজিজুল সঞ্চয়, খবরের কাগজ এর জেলা প্রতিনিধি জুয়েলুর রহমান, ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধি চয়ন বিশ^াস, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি রিফাত আন নাবিল, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি বাপ্পী আহম্দে, এনটিভি’র চিত্র সাংবাদিক মোঃ সাইফুল, এটিএন নিউজের চিত্র সাংবাদিক শঙ্কর দাস, সময় টিভির চিত্র সাংবাদিক হৃদয় পাল, এখন টিভির চিত্র সাংবাদিক রাশেদ সওদাগর, দেশ টিভির চিত্র সাংবাদিক জয় আহমেদ প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশ দাস।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন দৈনিক কালবেলা খুবই অল্প সময়ে পাঠকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। তাদের নির্ভীক সংবাদ উপস্থাপনের কারণে পাঠকের মধ্যে পত্রিকাটি এখন বেশ জনপ্রিয়। বিশেষ করে পত্রিকা জগতে কালবেলা একাধারে প্রিন্ট, মাল্টিমিডিয়া এবং অনলাইন ভার্সনে যেকোন ঘটনা খুবই তড়িৎ ও অনুসন্ধানী সংবাদ উপস্থাপন করে। পাত্রকাটি অনুসন্ধানী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশ ও জনগনের কল্যানে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে পাঠক নন্দিত এই কালবেলা পত্রিকা আরো উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে অতিথিবৃন্দ কেক কেটে পত্রিকাটির সাফল্যের ২য় বছর উদযাপন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »