ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নব নির্বাচিত বিটিজেএ এর নেতৃবৃন্দের সাথে চিত্র সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা বিনিমিয় ও আলোচনা সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ , ২০ নভেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে নব নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (বিটিজেএ) মিলনায়তনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিটিজেএ এর সভাপতি আল আমিন শাহীনের সভাপতিত্বে ও ক্রীয়া ও সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান পার্ভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিটিজেএ এর সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এন টিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশনের আহবায়ক মো: মনিরুজ্জামান, সদস্য সচিব মোস্তফা সাইফুল। সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকরা দেহ হলে চিত্র সাংবাদিকরা হচ্ছে তার প্রাণ। তারা সব সময় একি শরীরের অবিচ্ছেদ্য অংশ হয়ে একে অপরের পরিপূরক হয়ে কাজ করে। দেশ ও জাতির কল্যাণে যে কোন চ্যালেনজিং সংবাদ তুলে আনতে সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংবাদিকতার নিরাপত্তার ক্ষেত্রে সাংবাদিকদের পাশাপাশি চিত্র সাংবাদিকদেরও নিরাপত্তা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন আন্তরিকতার সাথে কাজ করবে। একই সাথে আজকের চিত্র সাংবাদিকরা যেন আগামী দিনে সাংবাদিক হয়ে উঠতে পারে সে জন্য সার্বিক সহযোগীতা থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »