ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে জেলা নাগরিক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ , ১২ এপ্রিল ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সংবাদবাতাঃ ইসরাইলি বর্বর বাহিনীর ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য।
হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় স্মাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কবি আবদুল মান্নান সরকার, জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আবদুন নূর, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্বা আবু হুরায়রা,কমরেড নজরুল ইসলাম,ফয়সল আহমেদ ওয়াকার,মোশারফ হোসেন,সাফির উদ্দিন চৌধুরী রনি,আরমান উদ্দিন পলাশ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার,অ্যাডভোকেট জাহাঙ্গির আলম,মোহাম্মদ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবরুদ্ধ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর বাহিনী প্রতিদিন একের পর এক নৃসংশ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা নির্বিচারে মুসলিম নিধনে মেতে উঠেছে যা মানবতা বিরোধী একটি জঘন্যতম কাজ। অথচ জাতিসংঘসহ মুসলিম রাষ্ট্রগুলো নিরব ভূমিকায় রয়েছে। বক্তারা মানবতা বিরোধী এই অপরাধ বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলার পাশাপাশি মানবতা রক্ষায় জাতিসংঘ সহ বিবেকবান বিশ্ব সমাজকে দ্রুত পদক্ষেপ নেবার দাবী জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »