ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ , ১২ এপ্রিল ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার কুটি নামক স্থান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন নিহত হন। ট্রাকচালক আকাশ গুরুতর আহত হন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত আমির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকচালক আকাশ ঢাকায় নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »