পৌর প্রশাসকের সঙ্গে নাগরিক কমিটির নেতৃবৃন্দের মত বিনিময়
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , ২০ অক্টোবর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
পৌরসভার চলমান সমস্যা সমাধানে কাজ হচ্ছে এর সুফল পৌরবাসী দ্রুত পাবে
-পৌর প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস
সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন সমস্যা নিরসনে দ্রুত কাজ হচ্ছে ,দ্রুতই এর সুফল পৌরবাসী পাবে। তিনি বলেন আশ্ব^স্ত নয় গভীর আন্তরিকতায় চেস্টা চলছে।
আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় শহরের সিনিয়র সিটিজেনদের সমন্বয়ে সংগঠন ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কমিটির প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন।
মতবিনিময়কালে পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন পৌর সভার বিভিন্ন সমস্যায় নাগরিকরা দূর্ভোগ পোহাচ্ছেন, সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানান। , এসময় নাগরিক কমিটির নেতৃবৃন্দ শহরের রাস্তা, ড্রেনের দূরবস্থা, জলাবদ্ধতা , পরিস্কার পরিচ্ছন্নতা, হকারদের পথ দখল, পানি সরবরাহ ব্যবস্থা , বাতি ব্যবস্থাপনা, বিনোদন সমস্যা , যানজট, অতিরিক্ত যানবাহন , পৌর সভার মাস্টার প্লান সহ নানা সমস্যা তুলে ধরেন।
মতবিনিময়কালে আলোচনায় অংশ নেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া, নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ,হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার,সমাজ উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী সুমন দত্ত।
নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ মোঃ হাবিবুল্লাহ , এডঃ একে শামসুদ্দিন টুনু , সহ সভাপতি হাজী ইস্কান্দর মিয়া, সহ সভাপতি আব্দুস সালাম, আবদুর রঊফ মোতাইদ, সাংগঠনিক সম্পাদক আল আমীন শাহীন এইচ এম জামান, মোঃ রফিকুল ইসলাম, এড. নজরুল ইসলাম, মোজাম্মেল হক , আছরুরনবী মোবারক, মোঃ জয়নাল আবেদীন , মোঃ আবু জাহের , এড. আহমেদুর রহমান প্রমুখ।






















আপনার মন্তব্য লিখুন