শেকড়ের বন্ধনের উদ্যোগে প্রয়াত বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ , ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ঝুমন : ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সংগঠন শেকড়ের বন্ধনের উদ্যোগে বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও শোক সভা হয়েছে।
আজ ২ জানুয়ারি শুক্রবার বাদ জুমা মৌলভীপাড়াস্থ স্মৃতি চাইনিজ রেস্টুরেন্টে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা।
শেকড়ের সন্ধানের সদস্য মোঃ আল আমীনের সভাপতিত্বে এবং সদস্য জসীম উদ্দিন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেকড়ের সন্ধানের সদস্য আবু শামীম আরিফ (ভিপি শামীম) নজির উদ্দিন আহমেদ (জিএস নজির),ভিপি লিটন চৌধুরী, আল আমীন শাহীন প্রমুখ। সভায় বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের বিভিন্ন অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পারিচালনা করেন পোস্ট অফিস মসজিদের ইমাম মাওলানা মুফতি আবুল বাছির কাসেমী। আয়োজনের স্পন্সর ছিলেন ইটালী প্রবাসী আবদুর রহমান শামীম ও সৌদি আরব প্রবাসী আমিনুল ইসলাম সাধন। উক্ত আয়োজনে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।






















আপনার মন্তব্য লিখুন