ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যায়ের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা চাই – জামায়াতে ইসলামীর জেলা আমির মোবারক হোসাইন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

রোকন উদ্দিন, সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইন বলেছেন, সাংবাদিক ভাইয়েরাই জাতির বিবেক। অন্যায়ের বিরুদ্ধে সত্যকে সাহসিকতার সঙ্গে জাতির সামনে তুলে ধরতে এবং জীবনের ঝুঁকি নিয়েও সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি উন্মোচন করতে সাংবাদিক সমাজ ভূমিকা রাখেন।

আজ মঙ্গলবার  ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মোবারক হোসাইন আরও বলেন, পবিত্র রমাদান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েতের জন্য এ মাসেই পবিত্র কুরআন নাজিল করেছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কুরআনের আলোকে নিজেদের জীবন গঠন করুন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন। সমাজে নৈতিকতা, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।

তিনি বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক সমাজের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।  তাই একটি দায়িত্বশীল গণমাধ্যম জাতিকে সঠিক দিকনির্দেশনা দেয়, সঠিক নেতৃত্ব ও জনমত গড়ে তুলতে কাজ করে। অন্যদিকে অপসংস্কৃতি ও বিভ্রান্তি থেকে মানুষকে সতর্ক রাখে। সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি আরজু, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, সৈয়দ মোঃ আকরাম, নজরুল ইসলাম, অধ্যাপক এমদাদুল হক, শেখ শহিদুল ইসলাম, নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাদেকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান,নির্বাহী সদস্য শাহজাহান সাজু, সাংবাদিক জহির রায়হান, আবুল হাসনাত মোঃ রাফি, আরাফাত রহমান, বাহাদুর, সাইফুল ইসলাম, মোঃ খোকন মিয়া সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ। উ

উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহা. আমিনুল ইসলাম, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, এইচআরডি সম্পাদক রাজিফুল হাসান বাপ্পি, সমাজসেবা সম্পাদক মাওলানা আবুল বাশার ভুইয়া এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রোকন উদ্দিন, ন্যাশনাল ডক্টর ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী ডা. এম এ হানিফ এবং সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. ফরিদ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »