ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের ইচ্ছায়  বিশ্ব ভ্রমণে নির্জর

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ , ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

নুসরাত জেরিন : সৃষ্টিকর্তার দয়া , মায়ের সেবা ও ইচ্ছায় বিশ্ব ভ্রমনে ব্রতি ব্রাহ্মণবাড়িয়া  গোকর্ণঘাটের নির্জর । ছোটবেলা থেকেই  সে যে স্বপ্ন দেখেছে  তা পুরণে ইতিমধ্যে মাকে নিয়ে দেশ বিদেশ  ভ্রমণ  সেখানকার ধর্মীয়  স্থানগুলো পরিদর্শন করেছে সে।  বিশ্ব ভ্রমণের স্বপ্ন তার মনন মেধায় । নিজ দেশের মন্দিরগুলোতে  সে পূজা অর্চনা আরতি দিয়েছে মাকে পাশে রেখেই।  পরে ভারত নেপাল মালদ্বীপ শ্রীলংকা  ভ্রমণ করে  এসেছে।  ‘

মা দিপালী রানী বর্মণকে নিয়ে ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করেন এবং প্রধান প্রধান মন্দির গুলো তে পুজো দিয়েছেন।  নির্জরের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশে মাকে নিয়ে ঘুরে বেড়ানো এবং  মায়ের ইচ্ছা অনুযায়ী  ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন।  ইতিমধ্যে  আমেরিকায় স্বামী নারায়ন অক্ষধাম মন্দির পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী  তিতাস পাড়ের গোকর্নঘাটের জেলে পরিবারের ছেলে নির্জর।  খ্যাতনামা  উপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মনের যেমন ছিল স্বপ্ন সাধনা  ঠিক তেমনি নির্জরের ও স্বপ্ন সাধনা বিশ্ব ভ্রমণ।

২০০৩  সালের ১৫ ই আগস্ট  ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ন ঘাট গ্রামে তার জন্ম।  পিতা দিলীপ চন্দ্র বর্মন, মাতা দিপালী বর্মনের দ্বিতীয় সন্তান ।  গোকর্নঘাটের সরকারি প্রাথমিক মাধ্যমিকবিদ্যালয়ে থেকে এসএসসি, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজে এইচএসসিতে পাশ করেন।ছোটবেলা থেকেই ব্যবসার সঙ্গে জড়িত । বর্তমানে সে এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী । গান ও গিটার বাদনে সংস্কৃতি  চর্চায় সম্পৃক্ত।

নির্জন বর্মন জীবনে প্রথম ভ্রমণ করেন নেপাল, ২৫ শে জুন ২০২৫ সালে সে নেপালি কাঠমুন্ডু শহরে অবস্থান করেন ৭দিন এবং  বিভিন্ন ধর্মীয় স্থান যেমন পশুপতিনাথ মন্দির, চন্দ্রাগিরি, শম্ভুনাথ মন্দির পরির্দমন করেন।  ২০২৫ সালের ৯ নভেম্বর নির্জর  মালদ্বীপ ভ্রমণ করেন। সেখানে মালে শহর ও হুলে মালে এবং মাফুশিয়ার বিভিন্ন স্থান ঘুরে দেখেন । ২০২৫ সালের ১২ই নভেম্বর   সে আবারো শ্রীলঙ্কায় ভ্রমন করতে যান এবং  নোহারা ক্যান্ডি কলম্বো শহর ভ্রমন করেন, ২০২৬ সালের ৩ জানুয়ারি নির্জর তার মাকে নিয়ে ভারত ভ্রমণ করেন এবং সেখানকার প্রধান প্রধান মন্দির গুলো যেমন কলকাতা মায়াপুর,গয়া ,কাশি মথুরা বৃন্দাবন স্বামী নারায়ণ অক্ষধাম মন্দির ঘুরে দেখেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »