ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এডাবের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ , ১৪ মার্চ ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

প্রতিনিধি : এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের উন্নয়নে এনজিও সমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা শনিবার বিকেলে শহরের কাউতলীতে স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
এডাব, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এস.এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, এডাব, ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি এম.এ আউয়াল ও স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভূইয়া।
মতবিনিময় সভায় বক্তারা বলেন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ তৈরী, পরিবেশ উন্নয়ন, সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে এনজিও সমূহের ব্যাপক অবদান রয়েছে। গণমাধ্যম কর্মীরা এসব উন্নয়ন উদ্যোগ ও সফলতাগুলোর বাস্তব চিত্র গণমানুষের কাছে তুলে ধরে।
সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ায় নৈশ স্কুল চালু, সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনার জন্য এনজিওগুলোকে আরো পদক্ষেপ গ্রহনের জন্য আহবান জানান।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ছাড়াও বিভিন্ন এনজিও এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »