ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম আদালতে এক বছরে ২৪৫৩ মামলা নিস্পত্তি,১ কোটি ৪৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ , ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে

সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতে একবছরে ২৪৫৩ মামলা নিস্পত্তি হয়েছে। এ থেকে ক্ষতিপূরণ আদায় হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৭৫ হাজার৫’শ টাকা। ২০২৫ সালের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত এসব মামলা নিস্পত্তি হয়। এসময়ে মামলা হয়েছিলো ২৫৫৩টি।  গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারনা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে হওয়া সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।  বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,সাংবাদিক এবং  জেলার ১০০ ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের  নিয়ে আলাদা আলাদা ভাবে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আবুসাঈদ। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ মো: গাওছাল আজম,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল কাইয়ুম,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক  ইফতেখার আহমদ চৌধুরী,যুব উন্নয়নের উপ-পরিচালক আবদুল্লাহ ভূইয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন,সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা,টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন।
সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থপক মো: মেরাজুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতেরর বিষয়ে বেশী প্রচার-প্রচারনা করা হয় তাহলে অধিকার সচেতন হবে। এতে আদালতের কার্যক্রম ফলপ্রসু হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »