ঢাকা       |

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:55 am , 5 June 2026, Friday , পোষ্ট করা হয়েছে 4 months আগে

সংবাদদাতা : আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলে পৃথক সড়ক দূঘটনায় ৪ জন নিহত হয়েছে। এর মধ্যে  ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরকিশার তিন যাত্রী নিহত হয়েছেন ।এ দূঘটনা ঘটে। এরমধ্যে আজ শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে , সকালে কসবা উপজেলার মূলগ্রাম বাহাদুর পুর গ্রামের কাইসার মিয়া পরিবার নিয়ে সিএনজি যোগে সরাইল -িবিশ্বরোড যাচ্ছিল। পথে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার আরোহীরা। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামসপাতালে অটোরিকশা চালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫) মৃত ঘোষনা করা হয়। ।  কাউসার মিয়া (৫০) ও তার মেয়ে আদিবা (৪) কে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। এ দিকে  আজ শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া নামক স্থানে প্রাইভেটকার ও অটো রিক্সার সংঘর্সে ওলি মিয়া নামক একজন নিহত হয়েছে। জানা গেছে, সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ঢাকা-সিলেট হাইওয়ে দিয়ে মাধবপুর যাচ্ছিল। পথিমধ্যে বাড়িউড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বড়ই বাড়ি গ্রামের ওলী মিয়া (৫৫) নামে একজন নিহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগি পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »