ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ , ৬ জুন ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ শনিবার সকালে শহরের শিমরাইল কান্দি পাওয়ার হাউজ রোডে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবু সাইদ।
এ সময় জেলা প্রশাসক বলেন, পৌরসভা এবং জেলা প্রশাসন ডেঙ্গুর লার্ভা নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে প্রতি শনিবার আমরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো। অনেকে খোলা জায়গায় অথবা ড্রেনে ময়লা ফেলে দিচ্ছে। সবাই যদি তার মতো করে যেখানে সেখানে রাস্তা ঘাটে ময়লা ফেলে অপরিস্কার নোংরা করে রাখে সেক্ষেত্রে ময়লা ব্যবস্থাপনা অনেক কঠিন হয়ে যায়।তিনি সকলকে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ আরো অনেকে।






















আপনার মন্তব্য লিখুন