ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ , ৮ জুন ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 hours আগে
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার (০৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজুরের আরস আলী মুন্সি (৭০), শিশু আলিফ, হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০) ও নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।
সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, হবিগঞ্জের মাধবপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাস স্ট্যান্ডে আসছিল। পথিমধ্যে বৈশ্বামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপ দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ওই স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।






















আপনার মন্তব্য লিখুন