ঢাকা       |

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তাসকে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী 

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:02 am , 9 August 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 2 months আগে

নিয়ামুল ইসলাম: খাল পুনঃখনন প্রকল্পের কাজ সততা ও স্বচ্ছতার সঙ্গে শেষ করে সাশ্রয় হওয়া অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামসহ দেশের ৮৩ উপজেলার ইউএনওকে প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে পালন করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য মানুষের সেবা করার সুযোগ একটি বড় আমানত। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
কসবা উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্প নির্ধারিত অর্থের মধ্যে শেষ করে ৭৮ লাখ ৬৮ হাজার টাকা সাশ্রয় করেন ইউএনও মো. ছামিউল ইসলাম। পরে পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়।
সরকারি অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে।
মো. ছামিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে। এ স্বীকৃতির জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
কসবায় খাল পুনঃখনন প্রকল্পে অর্থ সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় স্থানীয় সচেতন মহলও ইউএনও মো. ছামিউল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।
তাঁরা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে অপচয় কমানো এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অনুকরণীয়। সৎ ও দক্ষ কর্মকর্তাদের এমন উদ্যোগ সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়াবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »