নাসিরনগরে ডেঙ্গুজ্বর মোকাবেলায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: 9:22 am , 31 July 2019, Wednesday , পোষ্ট করা হয়েছে 7 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নে দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসায় গতকাল ৩০ জুলাই মঙ্গলবার মাদ্রাসার শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বর মোকাবেলায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ আলীর সভাপতিত্বে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ইউ/পি সদস্য মোঃ ছিদ্দিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ অভিজিৎ রায় বলেন, সকলকে ডেঙ্গু আতঙ্ক দূর করতে হবে। ডেঙ্গুজ্বর মোকাবেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, বাড়ির আঙ্গিনা ও চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সভায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডর, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারি, শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।






















আপনার মন্তব্য লিখুন