ঢাকা       |

সরাইলে ৩০ কেজি গাঁজা ফেলে পালালো পাচারকারীরা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:09 am , 1 August 2019, Thursday , পোষ্ট করা হয়েছে 7 years আগে

আরিফুল ইসলাম সুমন: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকা থেকে ৩০ কেজি গাঁজা সহ একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর সাড়ে পাঁচ’টার দিকে মহাসড়কে ধাওয়া করে পুলিশ এসব উদ্ধার করে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটু’র নেতৃত্বে সহকারী দারোগা মো. এনামুল হক ও মো. আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় অবস্থান নেন। ভোরে মাদক বহনকারী পিকঅাপ ভ্যানটি মহাসড়কে ঘটনাস্থলে পৌঁছলে, পুলিশের সিগনাল অমান্য করে এটি দ্রুত ঢাকার দিকে রওয়ানা হয়। এতে পুলিশ ধাওয়া করলে কিছু দূর যাওয়ার পর মাদকবাহী যানটি মহাসড়কে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »