ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া খরমপুর মাজার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

আগামী ১০ই আগষ্ট হযরত শাহ্ পীর কল্লা শহীদ (রহঃ) এর ৭দিন ব্যাপী পবিত্র উরশ উপলক্ষে ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় খরমপুর মাজার শরীফ পরিদর্শন করলেন জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন ও নবাগত পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানসহ প্রশাসনিক এবং আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তারা। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার খরমপুর মাজার শরীফের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের নিকট থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে অবহিত হন।পরে মাজার শরীফ সম্মেলন কক্ষে জেলা প্রশাসকসহ সমস্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মাজার পরিচালনা কমিটিকে নিয়ে ওরশ উপলক্ষে আইন শৃংখলা ও সার্বিক বিষয় নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আসন্ন ওরশকে সফর করার জন্য প্রশাসন ও সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়।সাংবাদিক হান্নান খাদেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, ব্রাহ্মণবাড়ীয়ার সিভির সার্জন ডাক্তার শাহ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা-আখাউড়া সার্কেল আব্দুল করিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.কে.এম শরিফুল হক, আখাউড়া আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী, আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া প্রমুখ।পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্ত ঘোষনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »