আখাউড়ায় হুন্ডি ব্যবসায়ী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হুন্ডির টাকাসহ ইদন মিয়া নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। রবিবার উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর এলাকা থেকে সাড়ে দশ লাখ টাকাসহ তাকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে ইদন মিয়াকে আদালতে পাঠানো হয়।
আটককৃত ইদন মিয়া উপজেলার মোগড়া ইউপির খলাপাড়া গ্রামের ধন মিয়ার ছেলে।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কবির জানান, রবিবার দুপুরে আনন্দপুর এলাকায় সন্দেহজনক অবস্থায় ইদন মিয়ার হাতের ব্যাগ তল্লাশি করে সাড়ে ১০ লাখ টাকা পাওয়া যায়। টাকার সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে না পারায় তাকে আটক করা হয়।






















আপনার মন্তব্য লিখুন