ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগী আখাউড়ায় সনাক্ত : হাসপাতালে ভর্তি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ , ৭ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে সেটি নিশ্চিত হন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আক্রান্ত শিশুর নাম মো. সাদ বিন এজাজ প্রকাশ আয়ান। তার বাড়ি জেলার আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ায়। আয়ানের বাবা এজাজ আহমেদ স্বাস্থ্য সহকারি হিসেবে কর্মরত।
পরিবারের লোকজন জানিয়েছে, গত কয়েকমাসের মধ্যে তাঁদের বাড়ির কেউ ঢাকা যান নি কিংবা তাঁদের বাড়িতে ঢাকা থেকে কেউ বেড়াতে আসেন নি। যে কারণে আখাউড়াতেই মশার কামড়ে সে আক্রান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
গত ৬ জুলাই থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি আছে আয়ান। তবে হাসপাতালে শিশু ওয়ার্ডের লোকজনের ব্যাপক আনাগোনায় অস্বস্তিতে রয়েছে সে। আয়ানের চিকিৎসায় সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আয়ানের বাবা মো. এজাজ আহমেদ জানান, গত ৪ আগস্ট আয়ান জ্বরে আক্রান্ত হয়। পরদিন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন। ৬ আগস্ট প্রথম পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। নিশ্চিত হওয়ার জন্য আবার পরীক্ষা করালে আবারো ডেঙ্গু অস্তিত্ব মেলে। আজ বুধবার দুপরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের পরীক্ষায়ও তার ডেঙ্গু ধরা পড়ে।
হাসপাতালের তত্বাবধায়ক মো. শওকত হোসেন জানান, একাধিক পরীক্ষা নিরীক্ষায় শিশুটির ডেঙ্গু ধরা পড়েছে। এই শিশুই ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম আক্রান্ত রোগী। শিশুটির চিকিৎসকার ব্যাপারে সব ধরণের সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »